করোনা সনাক্তে মাইক্রোসফটের ওয়েব পোর্টাল চালু

১৬ মার্চ, ২০২০ ১৯:৩৩  
মাইক্রোসফট বিং দল করোনভাইরাস মহামারী সনাক্ত করেতে বিশ্বব্যাপী কোভিড-১৯ ট্র্যাকার নামে একটি ওয়েব পোর্টাল চালু করেছে। তারা এখনও করোনভাইরাস স্ক্রিনিং এবং ট্র্যাকিং ওয়েবসাইটে কাজ করছে। বিং ডটকম অথবা কোভিড ট্র্যাকার ওয়েবসাইটিতে মহামারীতে সংক্রমণ সকল দেশের জন্য আপডেট প্রচার করবে। বর্তমানে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোট আক্রন্ত রেগীর সংখ্যা ১,৬৮,৮৩৫ জন এবং এখন পর্যন্ত আক্রন্ত রোগী ৮৪,৫৫৪ জন, ৭৭,৭৬১ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ৬,৫১৬ জনের মৃত্যুর তালিকা প্রকাশ করেছে। মাইক্রোসফটের বিং গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক মাইকেল শ্যাচটারকে রোবরার (১৫ মার্চ ) এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ তথ্যের ওয়েবসাইটটি তৈরি করতে অনেক লোক বাড়ি থেকে কাজ করেছেন।